শ্রেণিকক্ষে মিলল ছাত্রীর ঝুলন্ত ম*র*দে*হ

ঝালকাঠি: ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে আফিয়া আক্তার (১৪) নামে এক নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আফিয়া শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।

সোমবার (০১ জুলাই) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

আফিয়া ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর গ্রামের শিক্ষক আমির হোসেনের মেয়ে। মা ঝালকাঠি সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে চাকুরি করেন। তারা ঝালকাঠি সদর উপজেলা কোয়াটারে বসবাস করেন।

ঝালকাঠি সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিদ্যালয়ের একটি কক্ষ থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তবে কি কারণে বা কেন আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.