নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, শিশুদের মনে ও মননে হাজারো স্বপ্ন ছড়িয়ে দিতে হবে। শিশুরা স্মার্ট বাংলাদেশের কারিগর ও জাতির আলোকবর্তিকা।
শিশুদের মানবিক মূল্যবোধে উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করতে গার্ল গাইডস এর ভূমিকা খুবই গুরুতাবপূর্ণ এ কথা উল্লেখ করে রুমানা আলী বলেন, তাদেরকে দেশপ্রেম, কর্তব্যপরায়নতা ও মানবিক মূল্যবোধে উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করতে হবে।
শুক্রবার রাজধানীর নিউ বেইলি রোডে গাইড অডিটোরিয়ামে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত জাতীয় পর্যায়ে হলদে পাখি ‘নীল কমল অ্যাওয়ার্ড ২০২৪’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
জাতীয় পর্যায়ে হলদে পাখিদের (১০ বছরের বালিকা) মাঝে ‘নীল কমল অ্যাওয়ার্ড’ বিতরণ করা হয়। তিনি পদকপ্রাপ্ত ৩১ জন হলদে পাখির হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। পরে, তিনি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
গার্ল গাইডস এসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও প্রাক্তন সিনিয়র সচিব জুয়েনা আজিজ এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
