ঢাকা বোর্ড: নতুন জিপিএ-৫ পেলেন ৩৪৪ জন, ফেল থেকে পাস ১২৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ২০২৪ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। প্রকাশিত ফলাফলে দেখা যায় ফেল থেকে পাস করেছে ১২৭ শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩৪৪ শিক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৭২৩ শিক্ষার্থীর।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ও পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আবুল বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এবছর খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলো ৭০ হাজার ১২৯ জন শিক্ষার্থী। তারা ১ লাখ ৭৯হাজার ১৪৮ টি খাতা চ্যালেঞ্জ করেছিলো।

ফলাফল দেখতে এখানে ক্লিক করুন 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০৬/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.