এইমাত্র পাওয়া

স্বল্প আয়ের মানুষের জন্য ফ্ল্যাট তৈরির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক।।

আগামী ২০২৪-২৫ অর্থবছরে স্বল্প আয়ের মানুষের জন্য ৪ হাজার ৩২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব ফ্ল্যাট নির্মাণের পর স্বল্প আয়ের মানুষের কাছে ভাড়া দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ প্রস্তাবনার কথা জানান। অনুমোদন পেলে টঙ্গী, গাজীপুর, ঢাকার শ্যামপুর ও কদমতলী, নারায়ণগঞ্জের চনপাড়া ও খুলনার হরিণঘাটা এলাকায় এসব ফ্ল্যাট নির্মাণ করা হবে বলে জানান অর্থমন্ত্রী।

এদিকে চলতি ২০২৩-২৪ অর্থবছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪ হাজার ৮৫৬টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের কাজ চলছে। তা ছাড়া গত ১৫ বছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অন্তত সাড়ে ৭ হাজার আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে বলে জানান মন্ত্রী। জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সব জেলায় সমন্বিত অফিস ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.