আন্তর্জাতিক ডেস্ক।।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে যুক্ত হয়েছে পাকিস্তানসহ পাঁচটি দেশ। ২০২৫-২৬ মেয়াদে তারা এই পরিষদে বিভিন্ন সিদ্ধান্তে নিজেদের মতামত জানাতে পারবে তারা। পাকিস্তানের সঙ্গে অন্যান্য দেশগুলো হলো সোমালির্য়া, পানামা, গ্রিস ও ডেনমার্ক।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, মঙ্গলবার নতুন সদস্য নির্বাচনে হয় ভোটাভুটি। ডেনমার্ক ১৮৪ ভোট, পানামা ১৮৩ ভোট, গ্রিস ও পাকিস্তান ১৮২ ভোট এবং সোমালিয়া পেয়েছে ১৭৯ ভোট। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে দেশগুলো ইকুয়েডর, জাপান, মাল্টা, সুইজারল্যান্ড ও মোজাম্বিকের স্থলাভিষিক্ত হবে।
নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য হলো— যুক্তরাজ্য, চীন, ফান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র; যাদের ভেটো ক্ষমতা রয়েছে। বাকি ১০ অস্থায়ী সদস্য ভোটাভুটিতে দুই বছরের জন্য নির্বাচিত হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
