১৯ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি, খোলা থাকবে হল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বেরোবি:  রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) গ্রীষ্মকাল অবকাশ ও ঈদুল উল আযাহ উপলক্ষে ১৯ দিনের ছুটিতে যাচ্ছে।

মঙ্গিলবার তথ্যটি নিশ্চিত করেছেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলী।

তিনি জানান, আগামী ৫ জন বুধবার থেকে ২৩ জুন রবিবার পর্যন্ত ক্লাস এবং ৫ জুন বুধবার থেকে ২০ জুন বৃহস্পতিবার পর্যন্ত অফিস বন্ধ থাকবে।

ছুটি শেষে আগামী ২৩ জুন অফিস ও ২৪ জুন ক্লাস পরীক্ষা যথারীতি চলবে জানান মোহাম্মদ আলী।

আবাসিক হলের ব্যাপারে জানতে চাইলে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট শাহীনুর রহমান বলেন, আবাসিক হল খোলা থাকবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৬/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.