মাসে ১ হাজার টাকা বেতনে শিক্ষার্থীদের চাকরি দিচ্ছে ঢাবি

নিজস্ব প্রতিবেদক।।

মাসে এক হাজার টাকা বেতনে শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির সুযোগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৭ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

সোমবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়টির ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর কর্তৃক শিক্ষার্থীদের মাসিক এক হাজার টাকা সম্মানীতে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, রেজিস্ট্রার দফতর এবং ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত (অনূর্ধ্ব ৬ মাস) মাসের জন্য খণ্ডকালীন চাকুরিতে নিয়োগ দেয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিভাগ/ ইনস্টিটিউটের ছাত্র-উপদেষ্টাদের সহযোগিতায় বিভাগ থেকে মনোনীত ১ (এক) জন অসচ্ছল, মেধাবী ও নিয়মিত শিক্ষার্থীর দ্বারা সংযুক্ত ফরমটি পূরণ করে ছবি ও সুপারিশসহ আগামী বৃহস্পতিবার ২৭ জুন বিকেল ৪টার মধ্যে অত্র দফতরে প্রেরণের জন্য অনুরোধ করছি।

এতে আরো উল্লেখ করা হয়, যেসব শিক্ষার্থী ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত খণ্ডকালীন কাজ করেছে তারা আবেদন করতে পারবেন না।

শিক্ষাবার্তা ডট কম/জামান/০৪/০৬/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.