নিজস্ব প্রতিবেদক।।
মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ক্লাউদিয়া শাইনবম; সবাইকে দিচ্ছেন ভালোবাসার বার্তা। গতকালের ছবি -এএফপি
মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন ক্লাউদিয়া শাইনবম- দেশটির ইতিহাসে তিনিই প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট। গত রবিবার সাধারণ নির্বাচনে দক্ষিণ আমেরিকার দেশটির জনগণ নেতা হিসেবে তাকেই বেছে নেন। খবর বিবিসি।
নির্বাচনের ফলে দেখা গেছে, ৬১ বছর বয়সী শাইনবম ৫৮ থেকে ৬০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জকিট্ল গালভেসের থেকে ৩০ পয়েন্ট এগিয়ে নিয়ে গেছে। নির্বাচিত শাইনবম আগামী ১ অক্টোবর বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের স্থলাভিষিক্ত হবেন।
জয় নিশ্চিত হওয়ার পর সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে শাইনবম বলেন, আমাদের গণতন্ত্রের ২০০ বছরের ইতিহাসে আমিই প্রথম নারী প্রেসিডেন্ট হতে চলেছি। এটি শুধু আমার জন্য নয়, সব নারীর জন্যই বিশেষ অর্জন। আমি শুরু থেকেই বলে আসছিÑ এটি শুধু আমার শীর্ষ পদে আসা নয়, এটি আমাদের সবারই এখানে আসা।
উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনের আগে শাইনবম রাজধানী মেক্সিকো সিটির মেয়র ছিলেন। রাজনীতিতে আসার আগে একজন বিজ্ঞানী হিসেবে তার বর্ণাঢ্য জীবন ছিল। তার বাবা-মা দুজনই বিজ্ঞানী।
উল্লেখ্য, এবার প্রেসিডেন্ট নির্বাচনে শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন নারী। এ কারণে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়াটা ছিল শুধু সময়ের ব্যাপার মাত্রা।
শিক্ষাবার্তা ডট কম/জামান/০৪/০৬/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
