কুড়িগ্রাম প্রতিবেদকঃ জেলার উলিপুরে একটি বিদ্যালয়ের মাঠ দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে । এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
জানা গেছে, উপজেলার বজরা ইউনিয়নের চাঁদনী বজরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার কতিপয় ব্যক্তি ছুটির দিনে পাকা স্থাপনা নির্মাণের কাজ করে চলছেন। কিন্তু বিদ্যালয়টিতে খেলার ভেন্যু হিসেবে প্রতি বছর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণমেন্ট এবং আন্ত: প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে আসছে।
সরেজমিনে, শুক্রবার (৩১মে) দুপুরে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের বাউন্ডরী ওয়ালের ভিতরে কতিপয় ব্যক্তি মিস্ত্রী দিয়ে পাকা স্থাপনা নির্মাণ করছেন। এসময় স্থানীয় গুলবাহার, জাহাঙ্গীর হোসেন, বাদলের সাথে কথা হলে তারা বলেন, আমরা স্কুলের জায়গায় কাজ করছি না। আমাদের জায়গায় আমরা কাজ করছি। বিদ্যালয় টির প্রধান শিক্ষক মাসুমা খানম বলেন, এলাকার কিছু লোকজন সরকারি ছুটির দিন করে মাঠের মধ্যে পাকা স্থাপনা নির্মাণ করে চলছেন। আমি গত ২৬ মে উপজেলা শিক্ষা অফিসার স্যারকে লিখিত অভিযোগ দিয়েছি। উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) মোঃ আমির হোসেনের বলেন , আমি অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, কাজ বন্ধের জন্য আমি লোক পাঠিয়েছি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
