নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড বিজনেসে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাস্টার্স প্রোগ্রামের জন্য আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। এই কোর্সে ভর্তিতে আবেদন করতে পারবেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা। লিখিত ভর্তি পরীক্ষা নেওয়া হবে গণিত এবং ইংরেজি বিষয়ের ওপর।
আবেদনের যোগ্যতা—
ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড বিজনেসে মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানে সিজিপিএ-৪-এর মধ্যে কমপক্ষে ২ দশমিক ৫ থাকতে হবে। অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে। থাকতে হবে এক বছরের চাকরির অভিজ্ঞতা।
আবেদন যেভাবে
বিস্তারিত তথ্য এবং আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
