যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা আক্তার

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের (এম এম কলেজ) অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তারকে যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ আদেশ জারি করে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

চলতি মাসের ১২ মে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীব অবসরে যান। আহসান হাবীব তার স্থলাভিষিক্ত হলেন।

উল্লেখ্য, প্রফেসর মর্জিনা আক্তার যশোর সরকারি মহিলা কলেজে অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন। সেখান থেকে ২০২১ সালের ২৯ নভেম্বর যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পান। ২০২২ সালের ৮ মার্চ এ কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন তিনি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০৫/২২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.