এইমাত্র পাওয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার স্থগিতকৃত ২৬ মে, ৫ জুন, ২৭ জুনের পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। ২৬ মের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুন। আর ৫ জুনের পরীক্ষা হবে পরেরদিন ৬ জুন। এবং ২৭ জুনের পরীক্ষা হবে আগামী ২৯ জুন।

মঙ্গলবার (২৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

গত ১৮ এপ্রিল প্রকাশিত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তির অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যেকোনো তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) অনুসরণ করতে বলা হয়েছে।

ওয়েবসাইট ছাড়া অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.