এইমাত্র পাওয়া

বিমানবাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁনকে এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি দিয়ে বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রবিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির অনুমতিক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মঞ্জুরুল করিম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাসান মাহমুদ খাঁন প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন-২০১৮ অনুসারে সুবিধা প্রাপ্য হবেন।

পৃথক এক প্রজ্ঞাপনে বর্তমান বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানকে ১১ জুন থেকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.