বৃষ্টির অনিষ্টতা থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তেন

নিজস্ব প্রতিবেদক।।

বৃষ্টি একদিকে যেমন রহমতের, আবার কিছু কিছু ক্ষেত্রে আজাবও হতে পারে। তাই রাসুল (সা.) বৃষ্টি দেখলে মহান আল্লাহর কাছে উপকারী বৃষ্টি চেয়ে একটি দোয়া পড়তেন। দোয়াটি হলো-

اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا

উচ্চারণ: আল্লাহুম্মা সয়্যিবান নাফিআহ।

অর্থ: হে আল্লাহ, তুমি এ বৃষ্টিকে উপকারী করে দাও।

হাদিস: আয়েশা (রা.) বর্ণনা করেছেন, যখন বৃষ্টি হতো তখন রাসুল (সা.) উল্লিখিত দোয়াটি পড়তেন। (নাসায়ি, হাদিস : ১৫২৩)

অন্য হাদিসে অতিরিক্ত বৃষ্টিপাতের ক্ষয়-ক্ষতি থেকে পরিত্রাণ চেয়ে আরেকটি দোয়া বর্ণিত হয়েছে। তা হলো-

اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا

উচ্চারণ: আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা।

অর্থ: হে আল্লাহ, তুমি আমাদের আশেপাশে বৃষ্টি বর্ষণ করো, আমাদের ওপর নয়।

হাদিস: রাসুল (সা.) অতিবৃষ্টিতে উল্লেখিত দোয়াটি করেছিলেন। (নাসায়ি, হাদিস : ১৫২৭)

শিক্ষাবার্তা ডট কম/জামান/২৮/০৫/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.