এসএসসি ভোকেশনালের খাতা চ্যালেঞ্জের আবেদনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক।।

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ১২ মে। ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ বা ফলাফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ পায়। এসএসসি ভোকেশনালের শিক্ষার্থীরাও খাতা পুনর্নিরীক্ষার আবেদন করতে পারে। সেই ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়িয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অকৃতকার্য যেসব পরীক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারেনি, তারা ২১ মে পর্যন্ত আবেদন করতে পারবে। টেলিটক সিমের মাধ্যমে পুনরায় আবেদন করতে হবে।

শিক্ষাবার্তা ডট কম/জামান/২১/০৫/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.