নিজস্ব প্রতিবেদক।।
ব্রাহ্মণবাড়িয়ার একটি আলোকিত ও আলোচিত পাঠাগার হলো গুঞ্জন পাঠাগার। পাঠাগারটি জেলার নবীনগর পৌর এলাকার সুহাতা গ্রামে। সপ্তাহের প্রতি শুক্রবার এ পাঠাগারে বসে পাঠকের মেলা। দিনভর পাঠকরা এখানে বসে বই পড়েন।
তবে এবার বই পড়ার ব্যতিক্রম আয়োজন করেছে গুঞ্জন পাঠাগার। বই পড়ায় আগ্রহ বাড়াতে নতুন পাঠক সৃষ্টি করতে শুক্রবার সকালে গ্রামের পাশের ভোলাচং উচ্চ বিদ্যালয় মাঠে বই পড়ার আয়োজন করা হয়। এতে একশ’র বেশি পাঠক অংশ নেয়।
কেউ গাছতলায় কেউবা পুকুর পাড়ে বসে বই পড়ে। আয়োজনটি বেশ উপভোগ করে পাঠকরা।
পাঠক শিপন মিয়া বলেন, ‘আমি আগে এ পাঠাগারে এসে বই পড়েছি। এটা ছিলো ব্যতিক্রম আয়োজন। খুব ভালো লেগেছে এ আয়োজনে উপস্থিত থেকে। অনেক পাঠক হয়েছে বিদ্যালয়ের মাঠে। প্রচারণা চালালে আরো পাঠক বাড়বে।’
গুঞ্জনের প্রতিষ্ঠাতা স্বপন মিয়া বলেন, ‘বইপড়ার আগ্রহ বাড়াতে ও পাঠাক বাড়াতে এ আয়োজন করেছি। আশা করছি পরবর্তী সময়ে পাঠক আরো বাড়বে। পাঠাগার প্রতিষ্ঠার শুরুর দিকে ও আমরা এভাবে বাইরে গিয়ে বই পড়তাম।’
শিবা/জামান/১৮/০৫/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
