মঞ্চ মাতালেন সালমান-ক্যাটরিনা

বিপিএলের ৭ম আসরের বর্ণিল উদ্বোধনী আয়োজনে মঞ্চে উঠে দর্শকদের মাতিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও সালমান খান। সালমান-ক্যাটরিনার যৌথ পারফরম্যান্স মুগ্ধ হয়েছেন দর্শকরা।

এর আগে, ভিভিআইপি গ্যালারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ।

সন্ধ্যা সাড়ে সাতটায় বিপিএলের উদ্বোধনী মঞ্চে যখন সনু নিগম গাইছেন তখন অনুষ্ঠানস্থলে আসেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। সরাসরি তারা প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যান। প্রধানমন্ত্রীও তাদেরকে দেখে হাসিমাখা মুখে কুশল বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে দশ মিনিটেরও বেশি সময় ধরে কথা বলতে দেখা গেছে। সুন্দর এ মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে রাখতে ভুল করেননি প্রধানমন্ত্রীর অফিসিয়াল ক্যামেরা পার্সনরা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনসহ উর্ধ্বতন কর্মকর্তাদের দেখা গেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.