সিরাজগঞ্জঃ জেলার শাহজাদপুরে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার (১৩ মে) রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শামীম।
এলাকাবাসী ও শাহজাদপুর থানা সুত্রে জানা গেছে, উপজেলার রুপবাটি ইউনিয়নের রুপবাটি গ্রামের শামীম হোসেন (১৬) এবার এসএসসি পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল করেন। এনিয়ে মা রহিমা খাতুন শামীমকে বকা দেন। মায়ের উপর অভিমান করে গতকাল সোমবার রাতে ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। সে দুগালী হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়।
শাহজাদপুর থানার ওসি (তদস্ত) আসলাম হোসেন জানান, শামীমের পিতা লালবাবু সরদার ও পরিবারের কোনো অভিযোগ না থাকায় আজ মঙ্গলবার গ্রামের কবরস্থানেই শামীমকে দাফন করা হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
