আবুল হোসেন বাবলু, রংপুরঃ রংপুর ক্যাডেট কলেজ বরাবরের মতো এবারেও দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি – ২০২৪ পরীক্ষায় ঈর্ষনীয় ফলাফল অর্জন করেছে। মোট ৪৯ জন (বিজ্ঞান বিভাগের ৪৭ জন এবং মানবিক বিভাগের ০২ জন) পরীক্ষার্থী এসএসসি- ২০২৪ পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের সকলেই জিপিএ- ৫ ফলাফল অর্জন করেছে।
এদিকে ফলাফল প্রকাশের পরই রংপুর ক্যাডেট কলেজ চত্বরে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। পরীক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করায় কলেজের সম্মানিত অধ্যক্ষ লেঃ কর্নেল আশরাফুল ইসলাম তাদের অভিনন্দন জানিয়ে শুভেচ্ছাবার্তা প্রদান করেন। রংপুর ক্যাডেট কলেজের এই ধারাবাহিক সাফল্যের পেছনে সেনা সদস্যদের দিক
নির্দেশনা, কলেজ অধ্যক্ষের প্রত্যক্ষ তত্ত্বাবধান, শিক্ষকমণ্ডলীর ঐকান্তিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতা বিশেষভাবে ভূমিকা পালন করে আসছে। কলেজের সম্মানিত অধ্যক্ষ আশরাফুল ইসলাম বলেন, ক্যাডেট কলেজের সুশৃঙ্খল পরিবেশ, গঠনমূলক অনুশাসন এবং শিক্ষক-কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকি এই ভালো ফলাফলের অন্যতম অনুষঙ্গ।
তিনি আরও বলেন, ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমে সমান গুরুত্ব প্রদান করা হয়। ক্যাডেটদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে সহশিক্ষামূলক কার্যক্রম বিশেষ ভূমিকা পালন করে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
