পরীক্ষায় ফেল করায় তিন শিক্ষার্থীর বিষপান, ছাত্রীর মৃত্যু

হবিগঞ্জঃ জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় ফেল করে মাইশা আক্তার (১৭) নামে এক কিশোরী বিষপান করে আত্মহত্যা করেছে। এছাড়াও পৃথক ঘটনায় আরো দুই কিশোর বিষপান করেছে। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার বিকেলে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। মৃত মাইশা আক্তার কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার আদমপুর গ্রামের মজিদ মিয়ার মেয়ে। সে স্থানীয় দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

জানা যায়, রবিবার সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পরীক্ষায় দুই বিষয়ে ফেল করে মাইশা নামে ঐ কিশোরী। পরে ক্ষোভে অভিমানে সে বিষপান করে। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়াও হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের কিশোর শুভ স্থানীয় উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। সেও একটি বিষয়ে ফেল করে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়।

অপরদিকে, বাহুবল উপজেলার মহব্বতপুর গ্রামের কিশোর মেহেদী হাসান স্থানীয় একটি মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয়। সেও একটি বিষয়ে ফেল করতে ক্ষোভে অভিমানে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, বিষপান করে এক কিশোরীর মৃত্যু হয়েছে শুনেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.