নীলফামারীঃ জেলার সৈয়দপুরে এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ ৪.৮৮ পেয়ে রাফসান জানি এলিম (১৬) নামের এক ছাত্র ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রবিবার দুপুরে শহরের দারুল-উলুম মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এসএসসি পরীক্ষায় ‘কাঙ্ক্ষিত’ (জিপিএ-৫) ফলাফল না পেয়ে সে আত্মহত্যা করেছে বলে জানায় সহপাঠীরা।
নিহত রাফসানের গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার লালদীঘি গ্রামে। সে ওই এলাকার আব্দুর রহিমের একমাত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাফসান জানি এলিম এবারের এসএসসি পরীক্ষায় সৈয়দপুর লায়ন্স স্কুল এ্যান্ড কলেজ থেকে অংশগ্রহণ করে। আজ রবিবার সকালে ওই পরীক্ষার ফল প্রকাশিত হয়। ফলাফলে সে ৪.৮৮ পেয়েছে। আশানুরুপ ‘ফলাফল’ না হওয়ায় নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশি বেঁধে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
তার সহপাঠীরা জানায়, সে একজন মেধাবী ছাত্র ছিল। সবাই জানত সে জিপিএ-৫ অথবা গোল্ডেন পাবে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহা আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
