কুমিল্লাঃ জেলার মুরাদনগর উপজেলায় বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে সিয়াম (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ মে) সকালে দিকে মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী উত্তর ত্রিশ গ্রামের মো হুমায়ুন মিয়ার ছেলে ও কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের দশ শ্রেণির ছাত্র।
জানা যায়, শনিবার সকালে বাড়ির পাশের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় সিয়াম। খেলা চলাকালে সাড়ে ৯টার দিকে আচমকা ঝড় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের কবলে পড়ে কিশোর সিয়াম গুরুতর আহত হয়। সহপাঠীরা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পথে মৃত্যু হয় সিয়ামের।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চন্দ্র ধর বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
