এইমাত্র পাওয়া

মাধ্যমিকের চার শ্রেণির ৩১ বইয়ে ভুলের সংশোধনী প্রকাশ, শিক্ষকদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় শিক্ষাক্রম ২০২২ অনুযায়ী প্রণীত ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির পাঠ্যপুস্তকসমূহে যেসকল ভুল-ত্রুটি পরিলক্ষিত হয়েছে, সেগুলোর সংশোধনী প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।

এনসিটিবির চেয়ারম্যান (প্রফেসর মোঃ ফরহাদুল ইসলাম স্বাক্ষরিত সংশোধনী প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।  বুধবার মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এনসিটিবির ঐ সংশোধনী প্রকাশ করা হয়।

এতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রেরিত ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির পাঠ্যপুস্তকের সংশোধনীসমূহ প্রতিষ্ঠানের সকল শিক্ষককে অবহিতকরণ এবং তাঁদের মাধ্যমে সকল শিক্ষার্থীর নিজ নিজ পাঠ্যপুস্তকে সংশোধনীগুলো সংযোজন নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এনসিটিবির চেয়ারম্যান (প্রফেসর মোঃ ফরহাদুল ইসলাম স্বাক্ষরিত সংশোধনী বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ২০২২ অনুযায়ী প্রণীত ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির পাঠ্যপুস্তকসমূহে যেসকল ভুল-ত্রুটি পরিলক্ষিত হয়েছে, সেগুলোর সংশোধনী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রস্তুত করা হয়েছে। আপনার প্রতিষ্ঠানের সকল শিক্ষককে বিষয়টি অবহিতকরণ এবং তাদের মাধ্যমে সকল শিক্ষার্থীর নিজ নিজ পাঠ্যপুস্তকে সংশোধনীগুলো সংযোজন নিশ্চিত করার জন্য সনির্বন্ধ অনুরোধ জানানো হলো ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.