মাদারীপুরঃ জেলার পৃথকস্থানে বজ্রপাত ও কালবৈশাখীর তাণ্ডবে ৪ জনের মৃত্যু হয়েছে। মাদারীপুর জেলায় গতকাল সোমবার (৬ মে) আবহাওয়া অধিদপ্তরের মতে ৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া ও বজ্রপাত হয়েছে।
জানা যায়, মাদারীপুরের সদরে কুমার নদে গোসল করতে গিয়ে বজ্রপাতে মিষ্টির দোকানের শ্রমিক সনঞ্জিত ও কালকিনি উপজেলার কয়ারিয়ার প্রতিবন্ধী জসিমের মৃত্যু হয়েছে। এছাড়া সদরের কালিকাপুর ঝড়ো হাওয়ায় গাছ পড়ে একজন ও ছিলারচরে একজন মৃত্যু হয়েছে।
নিহত সনঞ্জিত গোপালগঞ্জের শিমুলবাড়ীর নগেন বল্লভের ছেলে ও জসিম কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নে রামারপোল গ্রামের হান্নান হাওলাদারের ছেলে। বাকি দুইজনের পরিচয় জানা যায়নি। নিহতের বিষয় পৃথকভাবে মাদারীপুর সদর থানা ও কালাকিনি উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
