নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম। প্রতি ভরিতে সোনার দাম ৭৩৫ টাকা বেড়েছে। আগামীকাল সোমবার (৬ মে) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।
রবিবার (৫ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার এ তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
নতুন মূল্য এখন থেকে দেশের বাজারে ভালো মানের সোনা প্রতি ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৫ হাজার ৮৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯০ হাজার ৭৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৫ হাজার ৪৮৯ টাকা করা হয়েছে।
অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১০০ টাকা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
