ঢাকাঃ মরক্কো সরকার বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য আন্ডারগ্র্যাজুয়েট, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের বৃত্তি দিচ্ছে। এ শিক্ষাবৃত্তির আওতায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনের শেষ সময় ১৫ মে। আগ্রহী প্রার্থীদের মরক্কো সরকারের সংশ্লিষ্ট ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। এ ছাড়া বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের লিংকে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পাশাপাশি আবেদন ও যাবতীয় শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্রের হার্ড কপি সচিবালয়ের ২ নম্বর গেটসংলগ্ন অভ্যর্থনাকক্ষে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত জমা দেওয়া যাবে। খামের ওপর প্রেরক, প্রাপক, ID/Tracking Number এবং প্রোগ্রামের নাম উল্লেখ করতে হবে। হার্ড কপি মন্ত্রণালয়ে জমার শেষ দিন ১৬ মে বেলা সাড়ে ৩টা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
