এইমাত্র পাওয়া

সাত কলেজে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

ঢাবিঃ  ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ও উপাদানকল্প রাজধানীর সরকারি সাত কলেজ, প্রযুক্তি ইউনিট এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্ধারিত তথ্য প্রদান সাপেক্ষে সংগ্রহ করা যাচ্ছে। এবং সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষায় এক ঘণ্টা আগ পর্যন্ত ঐ প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

আগামী ১০ মে ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ মে এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ মে অনুষ্ঠিত হবে।

এদিকে, প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৮ মে এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২১ মার্চ থেকে শুরু হয়ে ২৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলে চলতি শিক্ষাবর্ষের এই আবেদন।

উল্লেখ্য, ঢাবি অধিভুক্ত রাজধানীর কলেজগুলো হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

অন্যদিকে প্রযুক্তি ইউনিট অধিভুক্ত কলেজগুলোর ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটের অধীনে ৬টি কলেজ রয়েছে। এর মধ্যে ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ১টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ১টি টেক্সটাইল ইনস্টিটিউট। ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে ৩টি সরকারি কলেজ এবং ১টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেক্সটাইল রিলেটেড ২টি বেসরকারি কলেজ।

এছাড়া গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে একটি সরকারি কলেজ ও বাকি পাঁচটি বেসরকারি কলেজ রয়েছে। ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি বিষয়ক কলেজগুলো হলো, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স কলেজ, ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স এবং বরিশাল হোম ইকোনমিক্স কলেজ।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া ভর্তি পরীক্ষার ৪৮ ঘণ্টা পূর্ব থেকে বিস্তারিত আসনবিন্যাস ওয়েবসাইটে তা দেখতে পারবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.