এইমাত্র পাওয়া

বশেমুরবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিন অধ্যাপক সামসুল

বশেমুরবিপ্রবিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কৃষি অনুষদের ডিন হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম।

বৃহস্পতিবার রেজিস্ট্রার মো. দলিলুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর- ২৩ (০৫) ধারার আলোকে নিয়োগকৃত কৃষি অনুষদের ডিন ড. মো. নাজমুল হক অ্যাকাডেমিক কার্যক্রমে অধিক মনোযোগ দেওয়ার নিমিত্তে কৃষি অনুষদের ডিন এর দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়ায় তদস্থলে অত্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলমকে কৃষি অনুষদের ডিনের দায়িত্ব অর্পণ করা হলো। তার এ দায়িত্ব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.