এইমাত্র পাওয়া

খুবই ভালো আছি, শান্তিতে আছি

বিনোদন ডেস্ক।।

অভিনয়ে দুই দশকের বেশি সময়ের পথচলা। শুরুতে নাটকে অভিনয় করে পরিচিতি, পরে সিনেমায় কাজ করে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়া- তিনি জয়া আহসান। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও গণমাধ্যমে কথা বলেছেন তিনি। জয়া বলেন, ‘বর্তমান জীবন খুবই এনজয় করছি। দেখুন, পরিবার তো শুধু স্বামী-স্ত্রীকেই ঘিরে নয়, অথবা পার্টনার হলেই হয় না, পরিবারে আরও অনেকেই আছে। পরিবারে মা-বাবা আছেন, আমার বাড়িতে যেসব লোক কাজ করেন, তারা আছেন। চারপেয়ে পোষ্য আছে। আমি খুবই এনজয় করি।’ একা থাকা প্রসঙ্গে অভিনেত্রীর উত্তর, ‘কোনো কিছু পরিকল্পনা করি না। যদি মনে করি যে সিঙ্গেল থেকে ডাবল হতে চাই, দরকার আছে- তখনই হব। তবে এই মুহূর্তে আমার কোনো পরিকল্পনা নেই। কারণ আমি খুবই ভালো আছি, শান্তিতে আছি। আমার আপাতত কোনো প্ল্যান নেই।’

কিছুদিন আগেই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে চতুর্থবারের মতো সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেছেন জয়া। সেই প্রসঙ্গে বললেন, ‘ভিনদেশে যখন পুরস্কার পাই, তখন সবচেয়ে আনন্দিত হই এই কারণে যে, বাংলাদেশের হয়ে একটি পুরস্কার হাতে নিতে পেরেছি। শুধু আমি একা নই, এবার কিন্তু আমাদের দেশের আরও অনেকেই নমিনেটেড হয়েছেন এবং কেউ কেউ পুরস্কারও পেয়েছেন। এটাও কিন্তু একটা বড় বিষয়, আমার কাছে মনে হয়। এটাও আমাদের কাউন্ট করা উচিত।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.