এইমাত্র পাওয়া

ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া

ঢাকাঃ গত কয়েকদিনের তুলনায় আগামী তিনদিন স্বস্তির বাতাস বইবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আর তিনদিন পর অর্থাৎ আগামী ১০ এপ্রিল থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু হবে।

রবিবার  (৭ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান।

আবহাওয়া অফিস জানায়, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ কিছুটা কমবে। সারা দেশের তাপমাত্রাই কমবে। আগামী ১০ এপ্রিল থেকে আবারও সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। সেই হিসেবে এবার ঈদের দিন বৃষ্টি থাকবে না এবং ভ্যাপসা গরম থাকবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading