আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি

আইনজীবী তালিকাভুক্তি নিবন্ধন পরীক্ষার (এমসিকিউ) তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। আগামী ২৮ ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এ সংক্রান্ত নোটিশ বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে দেয়া হয়েছে।

ভারপ্রাপ্ত সচিব মো. আফজাল-উর-রহমান স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়, পরীক্ষার প্রবেশপত্র বিতরণের সময়সূচি ও পরবর্তী নির্দেশনা বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানানো হবে। প্রবেশপত্রের মধ্যেই পরীক্ষা কেন্দ্রের নাম থাকবে বলে বার কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.