আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য দুই বেসরকারি বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণের নোটিশ দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।
বিশ্ববিদ্যালয় দুটি হল- ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি ও স্টামফোর্ড ইউনির্ভাসিটি। এই দুই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আগামী ৮ ডিসেম্বর (রোববার) সংশ্লিষ্ট শাখা থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করার কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে এ নোটিশ দেয়া হয়।
সহকারী রেজিস্টার সারমিন সুলতানা রাব্বীর স্বাক্ষরিত নোটিশে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কার্ড প্রদানের নোটিশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, ২০১৪ সালে ইউজিসির নির্দেশনা অমান্য করে এলএলবি অনার্স কোর্সে বিশ্ববিদ্যালয় দুটি অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করে। ফলে সুপ্রিম কোর্টের লিভ টু আপিল ৩০৩৪/১৯ এর আদেশ অনুযায়ী দুই বিশ্ববিদ্যালয় তাদের জরিমানার (১০ লাখ) টাকা করে ইব্রাহীম লিভার ট্রান্সপ্লান্ট ফান্ডে জমা দেয়ায় রেজিস্ট্রেশন কার্ড প্রদান করা হবে।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
