এইমাত্র পাওয়া

রংপুর মেডিকেলের নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা. সরওয়ার জাহান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রংপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. শাহ্ মো. সরওয়ার জাহান। তিনি একই মেডিকেলের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

আজসোমবার (১ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বিসিএস স্বাস্ত্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

রংপুর কারমাইকেল কলেজ থেকে এইচএসসি ও এমবিবিএস রংপুর মেডিকেল কলেজ থেকে সম্পন্ন করেছেন অধ্যাপক ডা. সরওয়ার জাহান। এছাড়া তিনি উচ্চতর ডিগ্রি নিয়েছেন যুক্তরাজ্য থেকে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading