এইমাত্র পাওয়া

শিক্ষা ক্যাডারের ৬ কর্মকর্তাকে সরকারি কলেজে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বি.সি.এস. (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৬ জন কর্মকর্তাকে বিভিন্ন সরকারি কলেজে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

রবিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের  উপসচিব (সরকারি কলেজ-২) মোছাঃ রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বর্ণিত কর্মকর্তাগণ আগামী ০৪ এপ্রিল ২০২৪ ইং তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন। বর্ণিত কর্মকর্তাগণ আবশ্যিকভাবে তার পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading