সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কক্ষ থেকে নৈশ প্রহরী নুরুল ইসলামের (৫৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যার দিকে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশ প্রহরীর নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত নরুল ইসলাম সিরাজগঞ্জ পৌরসভার কোলগয়লা মহল্লার মৃত আজগর আলীর ছেলে।
সিরাজগঞ্জ টাউন সার্ভিসের ২নং পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (এসআই) সোহাগ হোসেন জানান, শিক্ষা অফিসে নিজ কক্ষে নৈশ প্রহরী নুরুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নুরুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে নুরুল ইসলামের দুটি স্ত্রী আছে।
তিনি দীর্ঘদিন ধরে অর্থনৈতিক অনটনে ভুগছিলেন। বেশ কয়েক মাস বেতনও পাচ্ছিলেন না বলে পারিবারিক সূত্র জানায়। এসব কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করতে পারেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
