ঢাকাঃ প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, ‘শিক্ষাই সমাজে কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তনের দুয়ার খুলে দেয়। যার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ আর চিন্তা ও কৌতূহল তৈরি হয়। যা সুনাগরিক তৈরির আঁতুড়ঘর হিসেবে বিবেচিত।’
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র, সাম্য, সমতা ও সহনশীলতার ভিত্তিতে একটি আধুনিক, সমৃদ্ধ স্বদেশ সৃষ্টি। সমৃদ্ধ স্বদেশের হাতিয়ার হলো শিক্ষা। আর যে কোনো দেশে শিক্ষার ভিত রচিত হয় প্রাথমিক শিক্ষাব্যবস্থার ওপর। বর্তমান সরকার মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ বাস্তবায়ন করে চলছে।’
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে রাজধানীর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (বিএনএফই) মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনএফই মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ। এতে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দীলিপ কুমার বণিক, নূরজাহান খাতুন প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
