ফরিদপুরঃ ফরিদপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ফরিদপুর পৌরসভার প্রয়াত চেয়ারম্যান রকিবউদ্দিন আহম্মেদের স্ত্রী লায়লা চৌধুরী (৯২) মারা গেছেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বিকেলে (বাদ আছর) ফরিদপুর শহরের দুই নম্বর হাবেলী গোপালপুর রেল কলোনি মসজিদে জানাজার পর শহরের আলীপুরস্থ পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রসঙ্গত ফরিদপুর পৌরসভার প্রয়াত চেয়ারম্যান রকিবউদ্দিন আহম্মেদের তিনি সহধর্মিণী।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
