নিজস্ব প্রতিবেদক।।
স্নাতকোত্তর পর্যায়ে বৃত্তি নিয়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিচ্ছে জাপান ও বিশ্বব্যাংক। জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীরা এ বৃত্তি পাবেন। বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করার সুযোগ পাবেন।
প্রতিবছর শিক্ষার্থীরা দুটি সময়ে এ বৃত্তির জন্য আবেদনের সুযোগ পাবেন। অ্যাপ্লিকেশন উইন্ডো-১–এ ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। এ ধাপের নির্বাচিত প্রার্থীদের তালিকা এই মাসেই প্রকাশ করা হবে।
এদিকে, অ্যাপ্লিকেশন উইন্ডো-২–এ আবেদন শুরু হয়েছে সোমবার (২৫ মার্চ) থেকে। এ ধাপে আবেদন চলবে আগামী ২৪ মে পর্যন্ত। নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে এ বছরের জুনে।
এ বৃত্তির আওতায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অব ইকোনমিকস, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব টোকিও, ইউনিভার্সিটি অব লিডস, ইউনিভার্সিটি অব সাসেক্স ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের ১৯টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মিলবে।
বৃত্তির সুবিধা:
বৃত্তির আওতায় সম্পূর্ণ টিউশন ফি, বিমানে আসা-যাওয়ার খরচ, মাসিক উপবৃত্তি, চিকিৎসা বিমা, ও আবাসনসহ নানা সুযোগ-সুবিধা পাবেন শিক্ষার্থীরা।
যোগ্যতা:
বিশ্বব্যাংকের সদস্যভুক্ত উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে
কোনো উন্নত দেশের দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না
সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে
আবেদনের তারিখের কমপক্ষে তিন বছর আগে স্নাতকসম্পন্ন করতে হবে
উন্নয়ন–সম্পর্কিত কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে
আবেদন করবেন যেভাবে
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
শিক্ষাবার্তা ডট কম/জামান/২৫/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
