নিজস্ব প্রতিবেদক।।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্সে ভর্তির কার্যক্রম শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ২০ মার্চ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আর আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।
শুক্রবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বল্প খরচে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এক বছর (দুই সেমিস্টার) মেয়াদি স্কিল-বেইজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্সে ভর্তির আবেদন চলছে। আগামী ২০ এপ্রিল পর্যন্ত ভর্তির আবেদন চলবে। এ শিক্ষাবর্ষের ক্লাস ১ জুলাই থেকে শুরু হবে। ১২টি বিষয়ে শিক্ষার্থী ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। এ বছর ভর্তি ফি অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। পুরো কোর্স শেষ করতে খরচ হবে ৩০ হাজার টাকা। প্রথমে ভর্তির সময় ১৫ হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে। আর বাকি টাকা পরে দিতে হবে।
পিজিডি কোর্সের ১২টি বিষয় হচ্ছে, ল্যাঙ্গুয়েজ (ইংরেজি, আরবি), অন্ট্রাপ্রেনারশিপ (শিল্পোদ্যোগ), ডিজিটাল মার্কেটিং, আইসিটি ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, সাইবার সিকিউরিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ডেটা এনালাইটিক্স, ফার্মিং টেকনোলজি।
এসব এই প্রোগ্রামের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ মে থেকে ২৬ মে পর্যন্ত।
দেশের যেকোনও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ও স্নাতকধারী প্রার্থীরা এসব কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। অনলাইন গেটওয়ে অথবা পে-স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি ২৩ এপ্রিলের মধ্যে জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করতে হবে ০১৬৮৪২০৫৫৯১, ০১৭২৫১৭২০৩৩ ও ০১৬৭৩৮৩৬০৯৪ নম্বরে।
শিক্ষাবার্তা ডট কম/জামান/১৬/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
