ঢাকা:শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে ০২টি পদে ০৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ লেখার গতি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
২. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৮
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়সসীমা: ১ মার্চ ২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩২ বছর। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা http://tmed.teletalk.com.bdএই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ১ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ২ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।
শিক্ষাবার্তা ডট কম/জামান/১৫/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
