এইমাত্র পাওয়া

সিটি গ্রুপে চাকরির সুযোগ

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক,  ঢাকাঃ সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিডি জবসে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের ফিড সেলস বিভাগে অনির্ধারিতসংখ্যক জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ।

চাকরির ধরন: পূর্ণকালীন

আবেদনের যোগ্যতা: আবেদনের জন্য বিএসসি বা ডিভিএম ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: নিয়োগপ্রাপ্তকে আকর্ষণীয় বেতনের পাশাপাশি টি/এ, মোবাইল খরচ, ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব ভাতাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সকল সুযোগ-সুবিধা দেওয়া হবে।

কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে।

আবেদনের যোগ্যতা: আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৬ মার্চ ২০২৪।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.