এইমাত্র পাওয়া

ব্র্যাক বিশ্ববিদ্যালয় দেশকে অশ্লীলতার দিকে ঠেলে দিচ্ছে: চরমোনাই পীর

বরিশালঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘গালা নাইট’ নামে ছাত্র-ছাত্রীদের অশ্লীল নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় পশ্চিমা সংস্কৃতির আমদানি করে দেশকে ভয়াবহ অশ্লীলতার দিকে ঠেলে দিচ্ছে।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে বরিশালের চরমোনাই মাদরাসায় ১৫ দিনব্যাপী বিশেষ তালিম তারবিয়াতের প্রথমদিনের আলোচনায় তিনি একথা বলেন।

রেজাউল করীম বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা ও লিঙ্গবিকৃতির মতো জঘন্য পশ্চিমা কুসংস্কারগুলো প্রোমোট করছে। শিক্ষা কারিকুলামে শরিফ থেকে শরিফার মতো বিকৃত ধ্যানধারণা অন্তর্ভুক্ত করা নিয়ে সন্তানদের অভিভাবকরা দুশ্চিন্তায় রয়েছেন।

তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সাম্য, সহমর্মিতা ও মানবীয় গুনাবলী সৃষ্টির আহ্বান নিয়েই রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মুসলিম উম্মাহর দ্বারপ্রান্তে হাজির। মুসলিম জাতীয় ঐতিহ্য চেতনায় এবং ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে রমজান অতি গুরুত্বপূর্ণ।

তিনি কুরআন নাজিলের মাসে শিক্ষার সকলস্তরে ইসলামী ও কুরআনী শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানান।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.