এইমাত্র পাওয়া

স্নাতকোত্তরের ফল প্রকাশের ৭ দিনের মধ্যে হল ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি।।

স্নাতকোত্তরের (মাস্টার্স) ফল প্রকাশের সাত দিনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলে অবস্থান করা আবাসিক ছাত্রীদের হল ছাড়াতে নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রশাসনের এ ধরনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন হলে থাকা সাধারণ ছাত্রীরা।

সোমবার হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল এর আবাসিক ছাত্রীদের জানানো যাচ্ছে যে, যাদের মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশ হয়েছে তাদের আগামী সাত দিনের মধ্যে হলের আবাসিক সিট ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়া হলো।

হলে থাকা ২০২০-২১ শিক্ষার্থী ফারজানা সুলতানা নীলা বলেন, ‘হল প্রশাসনের এমন সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। এর ফলে বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রীর হলে থাকার সুযোগ সৃষ্টি হবে। এমন সিদ্ধান্ত যে যথাযথভাবে কার্যকর হয় সেটাই আমাদের প্রত্যাশা।’

উল্লেখ্য, গত ৫ মার্চ সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে তুচ্ছ ঘটনায় মারধরে করে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অবৈধভাবে হলে থাকা এক সাবেক ছাত্রী। পরবর্তীতে অভিযোগের প্রেক্ষিতে সেই শিক্ষার্থীর আসন বাতিল করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/জামান/১২/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.