এইমাত্র পাওয়া

কুমিল্লা সিটি পেল প্রথম নারী নগরমাতা

কুমিল্লাঃ  কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র হয়েছেন সংসদ সদস্য আ. ক. ম. বাহাউদ্দিন বাহারের মেয়ে ডা. তাহসিন বাহার সূচনা।

শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মেয়র পদে উপনির্বাচনের ফলাফলে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। এতে কুসিকের প্রথম নারী মেয়র হলেন তিনি।

কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে উপনির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।

তাহসীন বাহার সূচনা ১০৫ কেন্দ্রে বাস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু ঘড়ি প্রতীকে ২৬ হাজার ৮৯৭, নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে ১৩ হাজার ১৫৫ ও হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন পাঁচ হাজার ১৭৩ ভোট।

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন ফল ঘোষণা শুরু করেন।

তাহসীন বাহার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে আছেন। তিনি কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের মেয়ে।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটার ছিলেন ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। ভোটকেন্দ্র ১০৫টি। এই সিটি করপোরেশনে এবারও ভোট গ্রহণ হয়েছে ইভিএমের মাধ্যমে। এই উপনির্বাচনে ভোট পড়েছে ৩৮ দশমিক ৮২ শতাংশ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.