এইমাত্র পাওয়া

মাধ্যমিক শিক্ষক সমিতি পরিবারের মতবিনিময়

রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি:

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি পরিবারের পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে বরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা অফিসার হোসনী মোবারকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ২ গাংনী আসনের সংসদ সদস্য আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক ও গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা,।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ, ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পাশা,রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু , কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হোসাইন , সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান , জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান নুরানি। রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সন্ধ্যানী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অতিথিবর্গকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে বরন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার হোসনী মোবারক উপজেলার শিক্ষা ব্যবস্থার সার্বিক দিক সম্পর্কে আলোকপাত করেন।

তিনি জানান, উপজেলাতে ৮৯ টি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে ৭৮ টি এমপিভুক্ত ৯ টি নন-এমপিভুক্ত, ১ টি সরকারি মাধ্যমিক ও ১ টি কলেজ রয়েছে। তিনি জানান উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে মাত্র ১৮ টি প্রতিষ্ঠানে। উপজেলার ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নাই,শহীদ মিনার আছে ২১ টি প্রতিষ্ঠানে। তিনি উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যাগুলি উল্লেখ করে এর সমাধানে সংসদ সদস্যের কার্যকর সহযোগিতা ও পদক্ষেপের অনুরোধ জানান।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হক সাগর বলেন, স্বাধীনতা কারো দয়ায় হয়নি,অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জন করতে হয়েছে। তিনি শহীদ বুদ্ধিজীবী দিবসে অনেক শিক্ষক রক্ত ও জীবন দিয়েছে। তিনি শিক্ষকদের জীবনমান উন্নয়নে কাজ করার কথা উল্লেখ করেন। তিনি শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকদের বিভিন্ন দাবীর ব্যাপারে কাজ করবেন বলে জানান। তিনি বলেন,একজন শিক্ষকের ভুলের কারণে একটা জেনারেশনের ক্ষতি হয় সেজন্য শিক্ষকদের আন্তরিক হওয়ার আহবান জানান।

তিনি শিক্ষা পরিবারের কাছে স্মার্ট শিক্ষা ব্যবস্থা তৈরী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আহবান জানান। সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে সমাজ ও রাস্ট্রের কল্যাণে একটা যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা তৈরীতে কাজ করার আহবান জানান। তিনি শিক্ষকদের জীবনমান উন্নয়নে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের প্রতি আহবান জানান। তিনি ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার জন্য শিক্ষকদের কাজ করার আহবান জানান।

তিনি জানান যুগোপযোগী ও স্মার্ট শিক্ষা ব্যাবস্থা বিনির্মানে সরকার কাজ করছে বলে জানান।

                                                                                   শিক্ষাবার্তা ডট কম/জামান/০৮/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.