নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার: ৭ই মার্চের অনুষ্ঠান ফেলে ছাত্রীর সাথে অনৈতিক কাজ করতে গিয়ে ধরা পড়লেন কক্সবাজারের রামু সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ হোছাইন। ভুক্তভোগী ছাত্রীর কাছ থেকে খবর পেয়ে সহপাঠীরা ওই শিক্ষককে হাতেনাতে ধরে ফেলে।
পরে আদালতপাড়ায় আইনজীবীর সামনে স্ট্যাম্পে মুচলেকা দিয়ে মুক্তি পান তিনি।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে কক্সবাজার কবিতা চত্বর সৈকতের ঝাউবাগান থেকে ১৫-২০ জন শিক্ষার্থী হোছাইনকে ধরে উত্তম মধ্যম দিয়ে কক্সবাজার আদালত পাড়ায় নিয়ে আসে। পরে সেখানে এক আইনজীবীর চেম্বারে ৩০০ টাকার স্ট্যাম্পে মুচলেকা দেন হোছাইন।
অঙ্গীকারনামায় হোছাইন নিজের অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে কোনো ছাত্রী বা অন্য কোনো মেয়ের সঙ্গে অনৈতিক আচরণ করবেন না বলে অঙ্গীকার করেন।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার কবিতা চত্বর সৈকতের ঝাউবাগান থেকে কয়েকজন কলেজছাত্র তাদের ধরে কক্সবাজার জেলা জজ আদালতের আইনজীবী মোহাম্মদ রেজাউল করিম কাজলের চেম্বারে নিয়ে যায়। পরে ওই ছাত্রীর মা বাবাও সেখানে আসেন।
বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট রেজাউল করিম বলেন, ২০-২৫ জন কলেজ শিক্ষার্থী রামু সরকারি কলেজের শিক্ষক মো. হোছাইনকে নিয়ে আমার চেম্বারে এসে তাদের অভিযোগের কথা জানান। কিন্তু বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এবং ছাত্রীর বাবা মা আইনি পদক্ষেপ নিতে অনীহা প্রকাশ করায় আমি বিষয় বাইরে গিয়ে সমাধানের পরামর্শ দিই।
পরে অভিভাবকদের অভিপ্রায় অনুযায়ী অভিযুক্ত শিক্ষকের কাছ থেকে তিনশ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্প লিখিত অঙ্গীকারনামা নিয়ে বিষয়টি আপাতত সুরাহা করা হয়, যোগ করেন অ্যাডভোকেট কাজল।
ভুক্তভোগী ওই ছাত্রীর মা এ প্রতিবেদককে জানান, যেহেতু মেয়ে সবদিক বিবেচনা করে বিষয়টি আমরা মীমাংসা করে ফেলেছি। তবে এ ধরনের শিক্ষকের যথাযত শাস্তি হওয়া উচিত।
রামু সরকারি কলেজের একাধিক শিক্ষক জানান, অভিযুক্ত শিক্ষক হোছাইনের বিরুদ্ধে এ রকম অনৈতিক ঘটনার অভিযোগ নতুন কিছু নয়। ইতোপূর্বে ওই শিক্ষক তার সহকর্মীর বাসা, আবাসিক হোটেলসহ বিভিন্নস্থানে ছাত্রী বা অন্যান্য নারীর সঙ্গে অনৈতিক কাজ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে। এবং মুচলেকা দিয়ে মুক্তি পান।
প্রসঙ্গত রামু সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক হোছাইনের বিরুদ্ধে ছাত্রীদের সাথে অনৈতিক আচরণ ছাড়াও কলেজের বিভিন্ন প্রকল্পে আর্থিক দুর্নীতি, সিনিয়র সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/জামান/০৮/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
