এইমাত্র পাওয়া

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে কারাগারে যুবক

জেলা প্রতিবেদক, কুড়িগ্রামঃ জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে মাঠ পর্যায়ে পরীক্ষা শেষে লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে পুলিশের হাতে ধরা খেলেন মোঃ ইয়াকুব আলী সাদ্দাম (৩০) নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বুধবার ৬ মার্চ সকালে কুড়িগ্রাম পুলিশ লাইন পরিক্ষা কেন্দ্র থেকে ইয়াকুব আলী সাদ্দামকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইয়াকুব আলী রংপুর জেলার পীরগঞ্জ এলাকার গুরজী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের নিয়োগ পরিক্ষায় আজ লেখিত পরিক্ষা চলছিল। এসময় ইয়াকুব আলী সাদ্দাম পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে মূল প্রার্থীর জায়গায় ভূয়া প্রার্থী হয়ে প্রক্সি পরীক্ষা দিতে বসে।পরে কাগজপত্রাদিতে সন্দেহ মনে হলে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যরা ইয়াকুব আলী সাদ্দামকে হাতেনাতে গ্রেফতার করে।

এবিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সম্পুর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে হয়। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করার কোন সুযোগ নেই। আজ আমরা কুড়িগ্রাম জেলার টিআরসি নিয়োগের লিখিত পরীক্ষায় একজন ভূয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করেছি। এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে তদন্ত চলমান রয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.