ঝালকাঠিঃ খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাইম মল্লিকের বাড়ির মুরগি ফার্মে দুর্বৃত্ত কর্তৃক আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নাইম মল্লিকের দাবি ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৪ লাখ টাকা।
গত শনিবার (০২ মার্স) আনুমানিক রাত ১টায় ঝালকাঠি জেলার নলছিটি থানা গৌরিপাশা গ্রামে নাইম মল্লিকের নিজ বাড়ির পাশে থাকা মুরগি ফার্মে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
অভিযোগপত্র থেকে জানা যায়, ভুক্তভোগী নাইম মল্লিকের পরিবারের দেশী মুরগীর ফার্মের ব্যবসা ছিলো। যেখানে ৫০ (পঞ্চাশটি) দেশি মুরগি লালন পালন করে আসছিলো। গত শনিবার (০২ মার্স) অনুমানিক রাত ৮টা থেকে ৩টার মধ্যে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আগে মুরগির ফার্মসহ ফার্মে থাকা ৫০ (পঞ্চাশটি) মুরগি এবং মুরগির ঘরে থাকা ১০ (দশ) মন ধান আগুনে পুড়ে যায়। যার অনুমানিক মূল্য ৪০ হাজার, ১২ হাজার ও ৩ লাখ ৪৮ হাজার টাকা। আগুনে পুড়ে সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমান ৪ লাখ টাকা।
ভুক্তভোগী পরিবারের দাবি, কোনো অজ্ঞাতনামা বিবাদী/বিবাদীরা আমাদের মুরগির ফার্মে আগুন দিয়া চলিয়া যায়। আমাদের পাশের বাড়ির মোঃ জাকির মল্লিক (৪৫) সাথে পোল্টি ফার্ম এর ব্যবসা নিয়া বিরোধ চলছিলো। আগুন লাগানোর ঘটনায় তারা জরিত থাকতে পারে বলে সন্দেহ হচ্ছে।
নাইম মল্লিক বলেন, মানুষ কতটা অমানুষ হতে পারে এই ঘটনাটি তার একটা অন্যতম দৃষ্টান্ত। আমি কখনো এমন উদ্দেশ্য প্রণোদিত অগ্নিকাণ্ডের ঘটনা দেখিনি। স্বল্প সময়ের বিভীষিকায় সব পুড়ে ছাই-কয়লায় পরিণত হয়েছে। এ ঘটনায় আনুমানিক চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফার্মটা বাসার খুব কাছে হওয়ায় বাড়িতেও আগুন লাগার সম্ভাবনা ছিলো। হয়তো সঠিক সময়ে আগুন নিভাতে না পারলে আমার পরিবারসহ ঘরটি জ্বলে যেত। ঘটনাটি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজির (ফউট) ‘৯৩ ব্যাচের শিক্ষার্থী ও বরিশাল বিভাগের বর্তমান পুলিশ কমিশনার জনাব জিহাদুল কবির ভাইকে জানিয়েছি। তিনি তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার ব্যাপারে আশ্বস্ত করেছেন। আমদের প্রত্যাশা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সঠিক বিচার হবে।
নলছিটি থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলি জানান, এমন একটি লিখিত অভিযোগপত্র পেয়েছি। আজ বিকালেই দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সেখানে যান, প্রয়োজনীয় স্যাম্পল সংগ্রহ করেন, অগ্নিকাণ্ডের ঘটনার প্রত্যক্ষদের সাথে কথা বলেন। খুব দ্রুতই এ ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
