রংপুরঃ জেলার মিঠাপুকুরে পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে দু’জন শিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দাখিল পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে ওই দুই শিক্ষককে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন বৈরাতী দাখিল মাদরাসার সহকারী শিক্ষক রাসেল মিয়া (৪২) ও গুটিবাগী ফাজিল মাদরাসার ভাইস প্রেন্সিপাল নজরুল ইসলাম (৪৯)।
জানা গেছে, উপজেলার বৈরাতি দাখিল মাদরাসা কেন্দ্রে সকালে পরীক্ষা চলাকালীন সময়ে পরিক্ষা পরিদর্শনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন কেন্দ্র যান।
এ সময় প্রশ্ন ও উত্তরপত্র মোবাইল ফোনে ধারন করে কেন্দ্রের পরীক্ষার্থীদের মাঝে সরবরাহ করার সময় ওই দুই শিক্ষককে মোবাইল ফোনসহ গ্রেফতার করে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন।
পরে গ্রেফতার হওয়া শিক্ষকদের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য থানা হাজতে প্রেরণ করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন জানিয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
