এইমাত্র পাওয়া

বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির ১ নম্বর সহ-সভাপতি রাকিবুল হাসান রাকিব।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিতব্য ‘ভয়েজেস অব দ্য ওয়ার্ল্ড: আ সেলেব্রেসন অব ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে’ অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে অংশ নেবেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.